সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বিনা খরচে নামজারী খতিয়ান প্রদান: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীমঙ্গলের এসিল্যান্ড মহিবুল্লাহ আকন

বিনা খরচে নামজারী খতিয়ান প্রদান: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীমঙ্গলের এসিল্যান্ড মহিবুল্লাহ আকন

শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে নামজারী প্রক্রিয়ায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে বিনামূল্যে ডিসিআরসহ খতিয়ান প্রদান করে এক অসাধারণ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন। তাঁর এই উদ্যোগে উপকৃত হয়েছেন উপজেলার মোছাঃ নূর ভানু ও তাঁর মেয়ে মোছাঃ দিলারা খাতুন।
জানা যায়, প্রায় এক বছর ধরে নামজারী না হওয়ায় বিভিন্ন দপ্তরে ঘুরে সমস্যায় পড়েন নূর ভানু। পরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)-এ ২০০ টাকা ফি দিয়ে আবেদন করেন। কেন্দ্রের ইনচার্জ মোঃ রবি উদ্দিনের পরামর্শে তিনি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করেন।
এরপর ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে শুনানির দিন নির্ধারিত হলে মা-মেয়ে মূল কাগজপত্রসহ উপস্থিত হন। সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন সকল নথিপত্র যাচাই করে তাদের নামজারী অনুমোদন করেন। পরে তিনি কোনোরকম ফি ছাড়াই তাঁদের হাতে ডিসিআর ও খতিয়ান তুলে দেন।
মোছাঃ নূর ভানু আবেগাপ্লুত হয়ে বলেন,
এসিল্যান্ড স্যার খুব ভালো মানুষ। অফিসে গেলে স্যার প্রথমে আমাকে দেখে আমার শরীরের খোঁজ নিয়েছেন। তারপর সব কাগজ দেখে বলেছেন,সমস্যা নেই, নামজারী হয়ে যাবে। পরে আমাকে বসিয়ে রেখে নামজারী করে দেন এবং কোন টাকাও নেননি। এমনকি পায়ে জুতা নেই দেখে আমাকে জুতা কিনে দিতে চেয়েছেন।
বিনা খরচে নামজারী খতিয়ান পেয়ে নূর ভানু ও তাঁর মেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এসিল্যান্ড মহিবুল্লাহ আকনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet