সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি সজল কান্তি দেব-সম্পাদক এমাদুর রহমান

শ্রীমঙ্গলে ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি সজল কান্তি দেব-সম্পাদক এমাদুর রহমান

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল উপজেলা রেফারিজ এসোসিয়েশন এর সভাপতি কবির উদ্দিন সুইট এর সভাপতিত্বে বাফুফের রেফারি মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভা শেষে ভোটের মাধ্যমে সজল কান্তি দেব সভাপতি ও মো: এমাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সেলু, সহ-সভাপতি সুদর্শন দাশ, অর্থ সম্পাদক কাঞ্চন গৌড়। সদস্যরা হলেন, মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, রুমিম আহমেদ, গৌরাঙ্গ ভৌমিক, উজ্জ্বল পাসী ও শান্ত ভৌমিক। কমিটি গঠনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারি ও বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন সুইটকে যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বাফুফের রেফারি মো: মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে গমন উপলক্ষে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন সুইটকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্টানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, সিরাজুল ইসলাম সেলু, সজল দেব , সুদর্শন দাশ, মো: এমাদুর রহমান, রোমিম আহমদ,কাঞ্চন গৌড়। উপস্থিত ছিলেন মো: কপিল উদ্দিন, উজ্জ্বল পাসী, গৌরাঙ্গ ভৌমিক ও শান্ত ভৌমিক।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet