সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬   

শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬   

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি এবং  আলোচিত শাপলাবাগ এলাকায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের এক আসামিসহ মোট ৬ আসামি আটক হয়েছে।

সোমবার (১১ মে) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং ০৯, তারিখ- ১০/০৫/২০২৬, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজহার নামীয় আসামি পরেশ নায়েক ও ভুট্টু সাওতাল (৬৫)-কে  আটক করা হয়েছে।উল্লেখ্য যে ইং ০৯/০৫/২০২৬ তারিখ দুপুরে রাজঘাট ইউনিয়ন এর ফুসকুড়ি চা বাগান এর ডোবায় আবিদ আলী (৬০) এর মৃত দেহ ভাসমান পাওয়া যায়। এবিষয়ে মৃতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তাছাড়া শ্রীমঙ্গল থানা পুলিশের অপর অভিযানে শাপলাবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায়  রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।  এছাড়া বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও ৩ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet