সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে প্যানেল স্পীকার মনোনীত ড. আব্দুস শহীদ

জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে প্যানেল স্পীকার মনোনীত ড. আব্দুস শহীদ

ডেস্ক রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদের (২৫তম) অধিবেশনে প্যানেল স্পীকার ১ মনোনীত হয়েছেন নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১২ (১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম (২০২৩ ৫ম) অধিবেশনের জন্য সভাপতি মন্ডলীর তালিকায় অগ্রবর্তিতা অনুসারে ১ম সভাপতি মন্ডরীর সদস্য হিসেবে নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কে ১ম করে ৫ জনের নাম মনোনীত করা হয়।

৫ সদস্য বিশিষ্ট মনোনীত কমিটির অন্যান্যরা হলেন, নির্বাচনী এলাকা ১০৯ বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, নির্বাচনী এলাকা ৬২ সিরাজগঞ্জ-১ আসনের নংনদ সদস্য তানভীর শাকিল জয়, নির্বাচনী এলাকা ১৭৯ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, নির্বাচনী এলাকা ৩২৫ মহিলা আসন-২৫ এর সংসদ সদস্য বেগম নার্গিস রহমান। গতকাল রোববার ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম ২০২৩ এর ৫ম অধিবেশনের বৈঠকে এই ৫ সদস্য বিশিষ্ট সভাপতিমন্ডীর সদস্যকে মনোনীত করেন জাতীয় সংসদের স্পীকার ডা. শিরীন শারমিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet