সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সভাপতি রিপন-সম্পাদক বিকুল 

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সভাপতি রিপন-সম্পাদক বিকুল 


শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের সভাপতি হিসেবে প্রাক্তন জনপ্রতিনিধি মশিউর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে একুশে টেলিভিশন মৌলভীবাজার প্রতিনিধি এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাতে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কনফারেন্স হলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে কলার (Collar) হস্তান্তর করেন ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান ডা. সত্যকাম চক্রবর্তী। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে কলেজ রোডস্থ রোটারি ক্যাম্পাস কার্যালয়ে ক্লাবের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান রিপন এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
সমাবেশে বক্তব্য দেন সিনিয়র রোটারিয়ান ও টি-প্ল্যান্টার সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান মনোয়ার হোসেন মিলন, সাজ্জাদুর রহমান চৌধুরী, নাঈম সরফরাজ, আতিকুল আম্বিয়া সুমন, লিটন পাল, ইমন দেব চৌধুরী, সুব্রত দাস, আব্দুল হামিদ এবং সাংবাদিক শামীম আক্তার হোসেন।
উল্লেখ্য, মশিউর রহমান রিপন ও বিকুল চক্রবর্তী ২০২৫-২০২৬ রোটারি বর্ষেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁদের সফল নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনরায় একই পদে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান রিপন বলেন, “রোটারি মানবসেবার সংগঠন। সদস্যদের আন্তরিক সহযোগিতা নিয়ে আগামী বছর শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং মানবকল্যাণে আরও কার্যকর ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, “সদস্যদের আস্থায় পুনরায় এই দায়িত্ব পাওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। সকলকে সঙ্গে নিয়ে রোটারির আদর্শ ও মানবসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করব।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet