সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মতবিনিময় ও এআই (AI) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা লুৎফুর সভাপতি, বাবর সেক্রেটারি, আজমল কোষাধ্যক্ষ
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ঃ

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শেখ মো. লুৎফুর রহমান সভাপতি, বদরুর রহমান বাবর সাধারণ সম্পাদক এবং আজমল আহমদ রোমন কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জননেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটি পেশাদার সাংবাদিকতার বিকাশ, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet