সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা লুৎফুর সভাপতি, বাবর সেক্রেটারি, আজমল কোষাধ্যক্ষ

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা লুৎফুর সভাপতি, বাবর সেক্রেটারি, আজমল কোষাধ্যক্ষ

 

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। এতে শেখ মো. লুৎফুর রহমানকে সভাপতি, বদরুর রহমান বাবরকে সাধারণ সম্পাদক এবং আজমল আহমদ রোমনকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত সভায় ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার এবং অনলাইন সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

সভায় অনলাইন সাংবাদিকতার বিভিন্ন দিক, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাগত নৈতিকতা অনুসরণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ নেতারা। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet