সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরি সভা শনিবার

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরি সভা শনিবার

নিজস্ব প্রতিবেদক :-

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আগামী শনিবার এক জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভাটি শনিবার বাদ আসর ক্লাব অফিসে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সকল সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্ট সহকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অনলাইন গণমাধ্যমের কার্যক্রম আরও গতিশীল করা এবং সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে সভায় আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকল সদস্যের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে নির্ধারিত সময়ের পূর্বেই ক্লাব অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet