সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মতবিনিময় ও এআই (AI) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা লুৎফুর সভাপতি, বাবর সেক্রেটারি, আজমল কোষাধ্যক্ষ হাইল হাওরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ।
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মতবিনিময় ও এআই (AI) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মতবিনিময় ও এআই (AI) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি :-

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) উদ্যোগে এক মতবিনিময় ও এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় হোয়াইটচ্যাপেলের গেটোরিক স্ট্রিটে অবস্থিত চেম্বারের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট জনাব মুহিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের লন্ডন রিজিওনাল ট্রেজারার জনাব আনোয়ার খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা জনাব অলি তছর উদ্দীন এমবিই (MBE), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ডিরেক্টর জেনারেল (ডিজি) জনাব মোসলেহ আহমেদ।

 

সভায় চেম্বারের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নতুন সদস্য বৃদ্ধির কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 অনুষ্ঠানে কমিউনিটির সাতজন বিশিষ্ট ব্যবসায়ীর নতুন আজীবন সদস্যপদের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সংগঠনের সম্মানিতো ডিজি মহোদয়। এ সময় তিনি নতুন সদস্যদের সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং বিবিসিসিআই-এর সদস্যপদের নিয়মাবলি ও সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন।

 

আজীবন সদস্যপদের জন্য আবেদনকারী বিশিষ্ট ব্যবসায়ীরা হলেন— সিডিসি (CDC) কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো. সাদিকুল আলম, বিশিষ্ট সাংবাদিক ও এটিএন বাংলার (ATN Bangla uk) ব্যুরো চিফ জনাব মোহাম্মেদ শফিকুল ইসলাম শফী, আইনজীবী ও অ্যাকাউন্টেন্ট অ্যাডভোকেট মারুফ হাসান, নোভা ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মুকুল, কেএসএম (K.S.M) অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবুল কালাম, কফি রিপাবলিকের পরিচালক জনাব মো. নুরুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ দুলু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মাহ্তাব চৌধুরী,  ভাইস প্রেসিডেন্ট জনাব সানোয়ার চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর জনাব আজাদ কালাম, ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল রিলেশনস জনাব গুলাম কিবরিয়া ওয়েস, ডেপুটি ডিরেক্টর জেনারেল জনাব আব্দুল মনিম, লন্ডন রিজিওনাল সভাপতি জনাব শাফিকুল ইসলাম, ডিরেক্টর জনাব জাহিরুল ইসলাম, ডিরেক্টর জনাব আতিয়ার আহমেদ, এবং লন্ডন রিজিওনের ইসি মেম্বার একাউন্টন্ট মো. মাহবুবুল আলম খান ও একাউন্টেন্ট রফিকুল হায়দার।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশের স্বনামধন্য পাইলট আকবরউদ্দিন খান, মাসুদ করিম, মেহেদি ইকবাল ইভান, চৌধুরী মো:নিজামুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

সভায় উপস্থিত সকলে পারস্পরিক ব্যবসায়িক মতবিনিময়ের পাশাপাশি প্রযুক্তির আধুনিক সংযোজন এআই (AI) ধারণার ওপর গুরুত্বারোপ করেন এবং চেম্বারকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet