মো: জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা এবং সহ সভাপতি পদে মো: ইসলাইল হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান রুমেল নির্বাচিত করায় নবীনদলের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্টিত্য হয়েছে।
শুক্রবার ২৭ ই নভেম্বর বিকাল ৪ টায় শহরের ষ্টেশন রোড চত্বর থেকে নবীন দলের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করেছে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার নবীনদলের সদস্যরা।
বাংলাদেশ জাতীয়বাদী নবীনদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা এবং সহ সভাপতি পদে মো: ইসলাইল হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক পদে মো: কামরুজ্জামান রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল,বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন নবনির্বাচিত নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: ইসমাইল হোসেন এসম তিনি বলেন, সফল সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীকে বেগম জিয়াকেস্মরণ করেন ।
প্রধানমন্ত্রী ও নবীনদলের সভাপতি কে ধন্যবাদ জ্ঞাপন করেন নবীনদলের উপরে যে দায়িত্ব দিয়েছেন নবীনদলের নেতাকর্মীদের নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি।
কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. কামরুজ্জামান রুমেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
আনন্দ মিছিলের আয়োজন করে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার এবং মৌলভীবাজার বাজার শাখার নবীনদলের সদস্যরা আনন্দ মিছিলের অংশগ্রহণ করে।