সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান।  এইচএসসিতে মেধা ও যোগ্যতার স্বাক্ষর অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সুশীল সমাজ সিলেটের সংবর্ধনা মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২ নবীগঞ্জে পাহাড় কাটা: গভীর রাতে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী
শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান। 

শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান। 

শ্রীমঙ্গল প্রতিনিধি :-

হৃদয়ে শ্রীমঙ্গলের মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ জেসমিন নাহার জাহিদের আহ্বানে শুক্রবার (১৩ নভেম্বর) হৃদয়ে শ্রীমঙ্গল সংগঠন ও তার পারিবারিক সংগঠন আলহাজ্ব ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্ট (Al-Hajj Doctor Asad Uddin & Joytun Nahar Memorial Humanity Trust)-

এর পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের জানাউড়া করইতলা শাহজালাল জামে মসজিদের নির্মাণকাজে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

 সংগঠনের পক্ষ থেকে   মসজিদ নির্মাণ কমিটির সদস্যদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গল যুক্তরাজ্যের ইসি বোর্ডের সাধারণ সম্পাদক আল মামুন টিটু, হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য গিয়াস উদ্দিন আহমেদ (সোয়েজ) ডাক্তার বাড়ি), একরামুল কবির, মোবারক হোসেন, রুবেল আহমেদ, আশুকুর রহমান ও খান পাশা। এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল জামে মসজিদের দাতা সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. তাজ উদ্দিন তাজু, মসজিদ কমিটির সভাপতি মো. ফয়জুর রহমান ফজলু, সাধারণ সম্পাদক মো. আনিস মিয়া, মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক মো. সাহাবউদ্দিন  এবং কোষাধ্যক্ষ মো. আব্দুস শহিদ।মসজিদের ইমাম, ও সাংবাদিক আল-আমিন প্রমুখ।

আলহাজ্ব ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের প্রতিষ্ঠাতা শেখ মোছাঃ জেসমিন নাহার জাহিদ জানান, দীর্ঘদিন ধরে তাঁরা সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। পাশাপাশি মসজিদ,  মাদ্রাসা, স্কুল, এতিমখানা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা ও টিউবওয়েল  প্রদান করে আসছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ও দোয়া কামনা করেন।

 

জেসমিন নাহার আরোও বলেন,  প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় অটুট রয়েছে। মানুষের দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আজীবন সাদ্যমত মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের সাধারণ মানুষকে    মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet