সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি :-

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য  নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি  ড. মোঃ জিললুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  মোঃ মনিরুল ইসলাম।

মতবিনিময় সভায় জেলার সাতটি উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও জোরদার করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে জনমত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করে তোলা।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে মাদক সংক্রান্ত বিষয়ে সিলেট রেঞ্জের  ডিআইজি এর আয়োজনে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে  ডিআইজি  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি  ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক  বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি  আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজার-এর আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা  মোঃ জামাল উদ্দিন আহমেদ, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপির সদস্য সচিব  আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক  মোঃ ফয়জুল করিম ময়ুন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার  মোঃ আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  নোবেল চাকমা, সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার  রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আবুল খয়ের প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet