সংবাদ শিরোনাম :
এইচএসসিতে মেধা ও যোগ্যতার স্বাক্ষর অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সুশীল সমাজ সিলেটের সংবর্ধনা মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২ নবীগঞ্জে পাহাড় কাটা: গভীর রাতে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয়
মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২

মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২৬৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে অভিযান চালিয়ে মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা আড়াইটা থেকে থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সামনের পাকা সড়ক থেকে ১৪০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাই মদসহ খোকন রবিদাস (৩৯) নামে একজনকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা মদের মধ্যে তিনটি সিনথেটিক বস্তায় ছয়টি প্লাস্টিকের জারে ১২০ লিটার এবং অপর একটি বস্তায় একটি জারে ২০ লিটার মদ ছিল। ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
এছাড়াও উপজেলার ভুরভুরিয়া চা বাগান এলাকা থেকে ১২৫ লিটার চোলাই মদসহ রঞ্জন রবিদাস (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় ছয়টি প্লাস্টিকের জারে ১২০ লিটার জারে ৫ লিটার মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটক খোকন রবিদাস ভুরভুরিয়া চা বাগানের পূর্ব লাইনের বাসিন্দা। তিনি মৃত রাজকুমার রবিদাস ও মৃত রামবতী রবিদাসের ছেলে। অন্যজন রঞ্জন রবিদাস শ্রীমঙ্গল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাশা আবাসিক এলাকার (নিউ পূর্বাশা) বাসিন্দা।
দুই অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet