সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে গণহত্যা দিবস।
বুধবার (২৫ মার্চ) সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল, জেলা পরিষদের পক্ষে প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এছাড়াও শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
পুষ্পস্তবক অর্পণের পর নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজ কর্মী খালেদ চৌধুরী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet