সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা এবং প্রায় ৩৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের মৌলভীবাজার সড়কের ৫ নাম্বার পুলের পাশে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান পথচারী  ওয়াশিম মিয়া নামের এক ব্যক্তি।
পথের দ্বারে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে স্থানীয়রা ভীর করেন। এক পর্যায়ে কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। তাদের মধ্যে কয়েকজন সচেতন ব্যক্তি সাপটি না মারার পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
সজল দেব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা প্রায় ১৮ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের বিশালদেহী একটি অজগর সাপ উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet