সংবাদ শিরোনাম :
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময়

সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময়

 

নিজস্ব প্রতিবেদক ঃ

গত শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ০৩:০০ ঘটিকায় এসএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার  সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এর সভাপতিত্বে সিলেট মহানগরীর ইমাম সমিতি, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা, আশেকানে আউলিয়া বাংলাদেশ, আউলিয়া ফেডারেশন সিলেট, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, হযরত শাহপরাণ (রহ.) ওরসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। পুলিশ কমিশনার বিভিন্ন  সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উলামায়ে কেরাম সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিপথগামীদের সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সুন্দর সমাজ গঠনে উলামায়ে কেরামের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ বিপথে না যায়।

সভায় আসন্ন হযরত শাহপরাণ (রহ.) ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে গান-বাজনা, মাদক সেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করে ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্নে জিয়ারত ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাজারের পবিত্রতা ও ইসলামী শরীয়তের বিধান মেনে চলার জন্য আগতদের সচেতন করার আহ্বান জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা;  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)  সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন)  মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)  মোঃ আফজাল হোসেনসহ সিলেট মহানগরীর ইমাম সমিতি, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা, আশেকানে আউলিয়া বাংলাদেশ, আউলিয়া ফেডারেশন সিলেট, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, হযরত শাহপরাণ (রহ.) ওরসসহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet