সংবাদ শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে সিটি কর্পোরেশনের প্রশাসকের ‘সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়’ সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি
তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক :-
সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘অনলাইন সিলেট’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। ৩ আগস্ট ‎‎সোমবার ৩ আগস্ট নগরীর অভ্র প্রকাশনী’র ‘অভ্র সেন্টারে’ কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। অনলাইন মাধ্যমের বদৌলতে কয়েক মিনিটের মধ্যেই সংবাদ পাঠকের কাছে পৌঁছে যায়। তাই এই মাধ্যমের গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতা থাকা বে আবশ্যক। সেজন্য এ মাধ্যমের সংবাদকর্মী ও সম্পাদনার দায়িত্বে যারা থাকেন তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা প্রায়শঃই দেখি ভুয়া ফটোকার্ড তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অনেকের চরিত্র হনন করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তির ভিড়ে ‘অনলাইন সিলেট’ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেই আমাদের প্রত্যাশা।
‎ প্রফেসর মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “সিলেটে প্রায় শতাধিক নিউজ পোর্টাল থাকলেও অনেকেই দায়িত্বশীল সংবাদ পরিবেশন করছেন না। একটি মোবাইল হাতে পেলেই পোর্টাল চালানো হচ্ছে। যা সরকারের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। তবে ‘অনলাইন সিলেট’ সরকারি আইন মেনে নিবন্ধনের কাজ এগিয়ে নিচ্ছে। আমি যতটুকু জানি সরকারের বিভিন্ন সংস্থার প্রতিবেদন তথ্য মন্ত্রণালয়ে জমা হয়েছে। আশা করি তারা দ্রুতই সরকারি নিবন্ধন পাবে। তিনি সরকারের কাছে ‘অনলাইন সিলেট’-এর নিবন্ধন প্রক্রিয়া আইনমেনে দ্রুত সম্পাদন করার অনুরোধ জানান এবং পোর্টালটির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
‎‎অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের গবেষক, লেখক, সাংবাদিক ও দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা। তিনি বলেন, সীমিত পরিসরে আয়োজন করা হলেও এই আলোচনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সত্যের পথে সাংবাদিকতা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ‘অনলাইন সিলেট’ সবসময় সত্যের পক্ষে থাকবে এবং নিপীড়িত ও গ্রামের প্রান্তিক মানুষের কথা তুলে ধরবে—এটাই আমাদের প্রত্যাশা।

‎বিশেষ অতিথির বক্তব্যে মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে অনলাইন সিলেট-কে আরও বেশি কাজ করতে হবে। বিশেষ করে বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগর দিঘিসহ সিলেটের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শুভেচ্ছা জানান, রবীন্দ্র গবেষক, লেখক ও সাহিত্যিক মিহির কান্তি চৌধুরী, ফোকলোর গবেষক আবু সালেহ আহমদ, সময় পাঠ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অনলাইন সিলেট’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন অনলাইন সিলেট পোর্টালটির সম্পাদক ও প্রকাশক আব্দুল হক মামুন।

‎এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সশরীরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী-শেখর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানসহ নগরীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet