সংবাদ শিরোনাম :
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে সিটি কর্পোরেশনের প্রশাসকের ‘সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়’ সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী
সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে সিটি কর্পোরেশনের প্রশাসকের ‘সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়’ সভা অনুষ্ঠিত।

সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে সিটি কর্পোরেশনের প্রশাসকের ‘সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়’ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :-

সিলেটের আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের আমন্ত্রণে এই সভার আয়োজন করা হয়।

 

২৮ জুলাই ২০২৬ ইং (মঙ্গলবার) বেলা ২:০০ ঘটিকায় হাসপাতালের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম স্বাগত বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসক মহোদয়— মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেট পরিদর্শন করায় এবং স্বাস্থ্য সেবায় সিলেট সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার মান বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

 

সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসা উন্নয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন এবং মাউন্ট এডোরা হাসপাতালের যৌথ সহযোগিতায় সিলেটের স্বাস্থ্যসেবা খাতকে আরও আন্তর্জাতিকমানে উন্নত করার ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলাম সিলেটের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ মাননীয় প্রশাসক মহোদয়কে স্বাস্থ্য সহ অত্যন্ত দক্ষতার সহিত সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী, উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. শাহেদ আহমদ, কিডনি বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব সহ হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

উক্ত সভায় সভাপতির বক্তব্যে হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান প্রাইমারি স্বাস্থ্যসেবায় সিলেট সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি পরিচালনা করেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান।

 

সভায় সিলেটের চিকিৎসা সেবার মানোন্নয়ন, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম এবং নাগরিক সেবা আরও সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet