সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
সিলেট মাউন্ট এড্রোরা হাসপাতালে ক্যাথল্যাবে প্রথমবারের মতো সফলভাবে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপন

সিলেট মাউন্ট এড্রোরা হাসপাতালে ক্যাথল্যাবে প্রথমবারের মতো সফলভাবে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মো: জহিরুল ইসলাম, সিলেট বিশেষ প্রতিনিধি :
প্রথমবারের মতো সিলেট মাউন্ট এড্রোরা হসপিটালের ক্যাথল্যাবে সফলভাবে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপন করে মাইফল রেকর্ড করলো মাউন্ট এড্রোরা হসপিটাল।

বুধবার ২১ মে সকালে লুনি বেগম (৮০) রোগীর শরীরে সফলভাবে CRT-D (Cardiac Resynchronization Therapy with Defibrillator) ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে।
মাউন্ট এড্রোরা হসপিটালের ক্যাথল্যাবে এই অত্যাধুনিক প্রক্রিয়াটি প্রথমবারের মতো CRT-D ডিভাইস সফলভাবে স্থাপন করা হলো।

বিশ্বনাথের লোনি বেগম ৮০ বছরের এক বৃদ্ধা মহিলার, তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও বুক ধড়ফড় করার মতো উপসর্গ নিয়ে সিলেট আখালিয়া মাউন্ট এড্রোরা হসপিটালের অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান-এর তত্ত্বাবধানে ভর্তি হন প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসক রোগীর Dilated Cardiomyopathy (DCM) রোগ নির্ণয় করা হয় ।

প্রাথমিক চিকিৎসা শুরুর পরেও যখন রোগীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি, তখন চিকিৎসক অভিভাবক ও আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে হসপিটালে
অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান।

অপারেশন পরিচালনা করেন দেশের খ্যাতনামা অ্যারিদমিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আতাহার আলী, মাউন্ট এডোরা ক্যাথল্যাবের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আজিজুর রহমান রোমান-এর নেতৃত্বে ডাঃ অজয় কুমার দত্ত সহ অভিজ্ঞ মেডিকেল টিম। এ্যানেস্থেশিয়ার দায়িত্ব পালন করেন হসপিটালের ইন-হাউজ এ্যানেস্থেসিয়োলজিস্ট ডা. রায়হান আহমেদ।

হসপিটালের পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ সৈয়দ মাহমুদ হাসান প্রসিডিউর টিমের সকলকে ধন্যবাদ দিয়ে বলেন সকল ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা এখন সিলেটেই সম্ভভ যা এই অঞ্চলের হৃদরোগীদের জন্য আশার আলো।

উল্লেখ্য CRT-D (Cardiac Resynchronization Therapy with Defibrillator) হলো একটি বিশেষ ধরনের হার্ট ডিভাইস, যা হার্টের ছন্দ ঠিক রাখতে এবং জীবনের ঝুঁকি কমাতে সহায়তা করে। এই ডিভাইসটি মূলত দুটি কাজ করে:
Cardiac Resynchronization Therapy (CRT):
CRT হৃৎপিণ্ডের ডান ও বাম দিকের পাম্প করার কাজ একসাথে ও সঠিক ছন্দে করার জন্য বৈদ্যুতিক সংকেত পাঠায়। এটি মূলত হার্ট ফেইলিউর (Heart Failure) রোগীদের জন্য ব্যবহৃত হয়, যাদের হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না।
Implantable Cardioverter Defibrillator (ICD):
এই অংশটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বা মারাত্মক অ্যারিথমিয়া (অনিয়মিত হার্টবিট) হলে স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক শক দিয়ে হার্টবিটকে স্বাভাবিক করতে পারে। এটি হঠাৎ মৃত্যু রোধে কার্যকর করে ।

ক্যাথল্যাবে প্রথমবারের মতো সফলভাবে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপনের বুধবার ২১ মে রাতে মাউন্টএড্রোরা হসপিটালে ম্যানেজার মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ।

এসময় তিনি আরোও জানান লোনি বেগম রোগী বর্তমানে আগের তুলনায় অনেকটা ভালো আছে বলে জানান।

ছবি নোট :: সিলেট মাউন্ট এডোরা হসপিটালের ক্যাথল্যাবে প্রথমবারের মতো সফলভাবে হার্টের CRT-D ডিভাইস প্রতিস্থাপন।

মো: জহিরুল ইসলাম,
সিলেট (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি ::

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet