সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন

সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

প্রবাসীরা দেশে ছুটিতে এসে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবা। ‘প্রবাসী বাইক’ নামে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা নিজস্ব মোটরসাইকেল না কিনেও নির্ধারিত সময়ের জন্য পছন্দের মোটরসাইকেল ভাড়ায় ব্যবহার করতে পারবেন।

গত ১৯ জুলাই দুপুর ২টায় সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর, কদমতলী ইত্যাদি কমপ্লেক্সে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘প্রবাসী বাইক রেন্ট অ্যান্ড সার্ভিস’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: মুস্তাকুন্নবী কাসেমী। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও সহজ কিছু শর্ত পূরণ করেই নির্ধারিত সময়ের জন্য মোটরসাইকেল ভাড়া নেওয়া যাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে বেড়াতে আসা কিংবা নিজ এলাকায় অবস্থানকারী প্রবাসীদের চলাচল আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতেই এই সেবার যাত্রা শুরু হয়েছে।

উদ্যোক্তারা জানান, প্রবাসীদের চাহিদা বিবেচনায় বিভিন্ন মডেলের নিরাপদ ও মানসম্মত মোটরসাইকেল সংযোজন করা হয়েছে। প্রতিটি মোটরসাইকেল নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, ভবিষ্যতে সেবার পরিধি সম্প্রসারণ করে সিলেটের বাইরেও এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ প্রবাসীদের দেশে অবস্থানকালে যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet