সংবাদ শিরোনাম :
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ

এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিবেদক :-

গতকাল রোববার  ২৩ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত ০৮:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা  সিলেট মেট্রোপলিটন পুলিশ হতে র‍্যাব এ বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম ।

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অফিসারবৃন্দ তাঁদের বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার  মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে তাঁর দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান সিলেট মেট্রোপলিটন পুলিশের জন্য প্রশংসনীয়। তাঁর কর্মময় সময়ের স্মৃতিচারণ করে বক্তারা তাঁর পরবর্তী কর্মস্থল র‍্যাব এ আরও সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (পিওএম)  মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)  সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন)  মোহাম্মদ সাইফুল ইসলাম; সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, টিআই প্রশাসন, কোর্ট ইন্সপেক্টর সহ অন্যান্য অফিসারবৃন্দ

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet