সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :-

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  মোঃ মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, সমস্যা ও সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

সভা শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

 

এছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সদর ট্রাফিকের টিএসআই মোঃ আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

 

একই অনুষ্ঠানে আলোচিত গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং ৩ আসামিকে গ্রেফতারের সফলতার জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের সফলতার জন্য সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস বিশেষ পুরস্কার লাভ করেন। এছাড়া আসামি গ্রেফতারে সহায়তার জন্য এএসআই শফিকুল ইসলাম এবং এএসআই সাইদুর রহমানকেও পুরস্কৃত করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার  সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet