সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে চয়ন কুমার দাশঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের সঙ্গে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জ থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি লুৎফুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।ফেঞ্চুগঞ্জ সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ।