সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহসহ আটক ২

শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহসহ আটক ২

হলিসিলেট ডেস্ক:
মৌরভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ১১২পিস ইয়াবা ট্যাবলেট।
শনিবার (১৪ জুন) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নির্দেশে এসআই নিরস্ত্র সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আশিদ্রোন ইউনিয়নের রামনগর গাজিপুর গ্রাম থেকে একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মো. আব্দুল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ গাজিপুর গ্রামের নুরুল হকের ছেলে। এছাড়াও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আমজাদ হোসেনকেও আটক করেছে পুলিশ। এসময় আব্দুলাহ ও আমজাদের হেফাজত থেকে ১১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির আব্দুল্লাহ জিআর ৩৩৮/২৩ (শ্রীমঙ্গল) এক বছরের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet