সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
মৌলভীবাজারে সড়ক দুর্ঘনায় দুই ভাইসহ প্রাণ গেল ৪ জনের

মৌলভীবাজারে সড়ক দুর্ঘনায় দুই ভাইসহ প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৭ জুন) বিকালে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে এবং রাত ১০টার দিকে উপজেলার শ্যামের কোনার কাছারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২৪), শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৮), কমলগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কমরুল মিয়া (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন)বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলে করে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান। স্থানীয়রা রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের ওসমানী মেডিকেলে নিয়ে যেতে বলেন। ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রুমনও মারা যান। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জনান, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। অন্য ঘটনাটি ঘটে শনিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলায় সদর উপজেলার শ্যামের কোনার কাছারি বাজার এলাকায়। এতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান কমরুল এবং জুবেদ। মাহবুব মিয়া নাম আরো একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জানান, এ হাসপাতালে তিনজনকেই আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন আগেই মারা যান। আহতের অবস্থা গুরুতর হওয়াতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet