সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সীমান্তে গরু চোরাচালান ও ঈদের কোরবানীর পরে চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে গরু চোরাচালান ও ঈদের কোরবানীর পরে চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহায় যাতে সীমান্ত এলাকা দিয়ে গরু চোরা চালান ও ঈদের কোরবানীর পরে চামড়া পাচার না হয় সে জন্য কঠোর অবস্থানে রয়েছে বিজিবি
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ৪৬ বিবিজির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জেলার গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিংএ এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমানে কুরবানীর পশু মজুদ রয়েছে। দেশের খামারিরা যেন ক্ষতিগস্থ না হয় তাই সীমান্তে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহন করা হয়। তিনি বলেন, নিরাপদে ঈদ জামাত আদায়, ঈদের ছুটিতে নির্বিগ্নে বাড়ি ফেরাসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সদা সচেষ্ট থাকবে বিজিবি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ ও সহকারী পরিচালক ফিরোজ হোসাইন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet