সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে শঙ্খচিল ও বিপন্ন প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার

শ্রীমঙ্গলে শঙ্খচিল ও বিপন্ন প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
পৃথক দুটি স্থান থেকে একটি শঙ্খচিল ও একটি সন্ধি কচ্ছপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
উদ্ধারের পর প্রাণী দুটিকে শুক্রবার (৬ জুন) শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচাক স্বপন দেব সজল জানান, শুক্রবার সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বৈরাগী পান পুঞ্জিতে একটি শঙ্খচিল অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পান পুঞ্জির মন্ত্রীকে জানান। পরে পুঞ্জির মন্ত্রী পাখিটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পাঠিয়ে দেন।
অসুস্থ থাকায় বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব পাখিটিকে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হয়ে উঠে। এছাড়াও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদপুর ইউনিয়নের আদখানি গ্রামে ওয়াসিম আকরাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি সন্ধি কচ্ছপ দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচারক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদেব দীপ গিয়ে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে প্রাণী দুটি স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet