সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
মৌলভীবাজার দূরপাল্লার যাত্রীবাহী বাসকে অর্থদন্ড

মৌলভীবাজার দূরপাল্লার যাত্রীবাহী বাসকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে ভাড়া তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অনিয়মের দায়ে দুটি দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন কতৃপক্ষকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জুন) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার সার্কেল, জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে এবং বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে ঈদ যাত্রা নিরাপদ করতে বিভিন্ন বাস কান্টার গুলোতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাড়া চার্ট প্রদর্শন না করা এবং অর‌্যান্য অনিয়মের দায়ে দুটি যাত্রীবাহী বাস কতৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও যাত্রী হয়রানি বন্ধে সর্তকতা ও বিভিন্ন নির্দেশ দেওয়া হয় বাস কাউন্টারগুলোকে।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) অন্তরা সরকার অদ্রি।
অভিযানে যাত্রীবাহী বাসের লাইটিং ব্রেকিং ও ইন্ডিকেটর সিস্টেম সহ চাকার ফিটনেস পরীক্ষা করা হয়। সড়ক নিরাপদ রাখতে ঈদের আগে এ ধরণের অভিযান চলমান থাকবে। মৌলভীবাজার দূরপাল্লার যাত্রীবাহী বাসকে অর্থদন্ড

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet