সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

 

শ্রীমঙ্গল থেকে বিশেষ প্রতিনিধি :

মৌলভীবাজারে অবৈধ বিদেশি সিগারেট জব্দে যৌথ অভিযান চালিয়েছে কাস্টমস ও পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ২টায় মৌলভীবাজারের পশ্চিম বাজারের পুরাতন হাসপাতল রোড এবং কুদরত উল্লাহ রোডে এ অভিযান চালানো হয়। এ সময় দেশীয় উৎপাদিত অবৈধ সিগারেট ও বিদেশি সিগারেট জব্দ করা হয়।
জানা গেছে, যৌথ অভিযানে ৩২ হাজার শলাকা দেশীয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে ফিউচার কিংস, ফিউচার কিংস স্পেশাল ব্লু, মানসুন, পোলো, ভার্জিন, ওরিস সুইচ মেনথল অরেঞ্জ, ওরিস সিলভার, ওরিস পালস, ওরিস পান্ডা, ওরিস ইনটেনস মোজিটো, ওরিস ফ্যাশন, মন্ড স্ট্রবেরি, মন্ড গ্রিন অ্যাপল, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস অ্যাপল মিন্ট, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস স্ট্রবেরি, এলিগ্যান্স স্ট্রবেরি, লুভিন স্ট্রবেরি, লুভিন প্যান মাসালা, লুভিন চকোলেট, লুভিন গাম মিন্ট, লুভিন সোর অ্যাপল, ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
কাস্টমস এর মৌলভীবাজার সদর সার্কেল এর রাজস্ব কর্মকর্তা এবিএম রেজাউল হক বলেন, জব্দ কৃত বিদেশি সিগারেটগুলো চীনসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। অবৈধ পথে আনার এর মুল্য নির্ণয় করা দুরহ। এ ঘটনায় মামলা
ও সিগারেটগুলো ধ্বংসের জন্য রাখা হয়েছে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।#

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet