সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মতবিনিময় ও এআই (AI) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা লুৎফুর সভাপতি, বাবর সেক্রেটারি, আজমল কোষাধ্যক্ষ হাইল হাওরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) এর ১০ বছরে পর্দাপন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের সাবিহা এলাকার আলহাজ্ব আলাউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী শাহ আলম ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুল হাসিম এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএফ বাংলাদেশ টিমের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী মো: শামীম আহমদ ও সহসভাপতি আব্দুল হামিদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ছাড়াও আরো উপস্থিত ছিলেন পিকেএফ বাংলাদেশ টিমের অন্যান্য সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet