সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমান এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ব্যক্তিগত পেজ হ্যাক করা হয়েছে। সিলেটে আ.লীগ নেতা আলা উদ্দিন সাজুসহ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২  কর্মী গ্রেফতার:- আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে মালেশিয়ায় যাবে নবীগঞ্জের আহনাফ জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান।  এইচএসসিতে মেধা ও যোগ্যতার স্বাক্ষর অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সুশীল সমাজ সিলেটের সংবর্ধনা মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২ নবীগঞ্জে পাহাড় কাটা: গভীর রাতে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
হাইল হাওরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

হাইল হাওরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওরে শহরের ময়লা আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (২৬ সেপ্টেম্বর)  সকালে বিলাসেরপাড় এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
​স্থানীয় সচেতন এলাকারবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও নানা ধরনের সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও পরিবেশ রক্ষার দাবি জানান।
​মানববন্ধনে প্রদর্শিত প্লেকার্ডগুলোতে লেখা ছিল—”পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন”, “আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না” এবং “হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া।
এসময় বক্তব্য রাখেন,,আনোয়ার মিয়া,সারফিন আহমদ,বিল্লাহ আহমদ,সালমান মিয়া প্রমুখ।
​এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের সমস্ত ময়লা-আবর্জনা হাইল হাওড়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাশয়ে ফেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। পলথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে হাওড়ের মিষ্টি পানি ও পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে।
​অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet