সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
লন্ডনে বিএসসি মাল্টি কালচারাল সার্ভিসেস এর উদ্যোগে পিঠা মেলা ও গ্লোবাল ফুড ফেস্টিবাল অনুষ্ঠিত

লন্ডনে বিএসসি মাল্টি কালচারাল সার্ভিসেস এর উদ্যোগে পিঠা মেলা ও গ্লোবাল ফুড ফেস্টিবাল অনুষ্ঠিত

 

বিকুল চক্রবর্তী, লন্ডন থেকে

লন্ডনের বিএসসি মাল্টি কালচারাল সার্ভিসেসের উদ্যোগে বাঙালির ঐতিহ্যে লালিত পিঠা মেলা ও গ্লোবাল ফুড ফেস্টিভাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে লন্ডনের ইপসুইসে বিএসসি মাল্টি কালচারাল সার্ভিসেস কর্ণধার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশর আলীর উদ্যোগে ও ইপসুইস বাজারের সহযোগীতায় আয়োজিত এই অনুষ্ঠানে ইউকেতে বসবাসরত সহস্রাধিক বাঙালি নারী পুরুষ সহ অনেক ব্রিটিশ নাগরিকও অংশ নেন।
এ মেলায় যেমন বসেছিল অনেকগুলো পিঠার স্টল, তেমনি মুখরোচক বিভিন্ন খাবার ছিল চোখে পড়ার মতো। ভোজন রসিকরা মহা আনন্দে এর স্বাদ আস্বাদন করেন।


পিঠামেলা শেষে স্টল গুলো থেকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেয়া হয় একাডেমী পুরস্কার।
মেলায় আগত আসমা আল নাফা জানান, প্রতিবছরই লন্ডনে বসবাসরত বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজি হিতৈষী বশর আলীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বশর আলী জানান, বিগত ১২ বছর ধরে তিনি লন্ডনে বসবাসরত নতুন প্রজন্মকে উৎসাহ দিতে দেশীয় সংস্কৃতির বিভিন্ন রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে আল তাজিদ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করে আসছেন। তিনি বলেন,আল তাজিদ ফাউন্ডেশন বিগত ২০ বছর ধরে দেশে-বিদেশে মানব কল্যাণে কাজ করে চলছে।
মেলায় আগত নারীরা বলেন, এটি তাদের কাছে বার্ষিক একটি মিলন মেলায় পরিণত হয়েছে । এখানে আসলে অনেকের সাথেই দেখা হয়, আর নানান জাতের পিঠা তৈরি করে নিয়ে আসেন কারণ প্রতিযোগিতা হয় এবং পুরস্কারও পাওয়া যায় ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet