সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
গোলাপগঞ্জ বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

গোলাপগঞ্জ বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

হলি সিলেট ডেস্কঃ

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান, সদস্য ও সদস্যাবৃন্দসহ আগত অতিথিবৃন্দ বুধবারীবাজার ইউনিয়নবাসীর সেবায় নিবেদিত এ ট্রাস্টের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন সেই সাথে টাষ্টের সাথে সম্পৃক্ত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

বুধবারী বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সভাপতি লন্ডন প্রবাসী মকলু মিয়ার-সভাপতিত্বে প্রধান- অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ৫ নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -প্রফেসর ডাঃ এম. এ. সালাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফলিক-উদ্দীন
টাষ্টী, সামুছ উদ্দিন খাঁন-ট্রাষ্টী, মোহাম্মদ তাজ উদ্দীন ট্রাষ্টী, সামছুল ইসলাম ট্রাষ্টী, আব্দুর রহমান আলী ট্রাষ্টী  ও আতিকুর রহমান- যুক্তরাজ্য প্রবাসী-

বক্তারা বলেন, ইউনিয়নবাসীর আর্তমানবতার সেবাকে মূল লক্ষ্য করে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট ইতোমধ্যে প্রশংসনীয় বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে— ২০১৯ সালে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি বৃহৎ মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয় , যেখানে বিনামূল্যে ডাক্তারি সেবা ও ওষুধ প্রদান অব্যাহত রয়েছে ।

এছাড়া ২০২২ সালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের মাঝে ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয় ।

বিগত ৪ বছর ধরে বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দারিদ্র পরিবারের প্রসূতি মায়েদের জন্য বিনামূল্যে প্রসূতি সেবা চালু রয়েছে। যেখানে প্রতি মাসে গড়ে ১৫–২০ জন প্রসূতি মা সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা পাচ্ছেন। বর্তমানে ইউনিয়নবাসীর দাবী স্বাস্থ্য সেবার জন্য একটি এ্যম্বুলেন্স প্রদানের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বুধবারী বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জহির হোসেন গউছ,
এনাম উদ্দীন- প্যনেল চেয়ারম্যন -১ বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ, হেলাল উদ্দীন খাঁন- ২নং ওয়ার্ড ইউপি সদস্য, সামছুল আলম কয়েছ- ৩নং ওয়ার্ড ইউপি সদস্য, আবুল কাশেম- ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য, জাহেদুর রহমান-মৌলা- ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য, উস্তার আলী ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, সালমান কাদের দীপু-৮ নং ওয়ার্ড ইউপি সদস্য, ০৪.০৫.০৬, নং সংরক্ষিত মহিলা সদস্য আফিয়া বেগম, মোছাঃ আয়ারুন নেছা, হাজেরা বেগম পাপিয়া, মাষ্টার জহির উদ্দীন-সভাপতি কালিজুরী-প্রভাতী সংঘ, সাইফুল্লা লুলু- সভাপতি বাগিরঘাট যুব সংঘ, রানা রহমান হিফজুর-সাবেক সভাপতি কালিজুরী- প্রভাতী সংঘ।
শাহীনা ইয়াছমিন কুকি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet