সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
লন্ডন প্রবাসী আব্দুস শহীদের গানের সংকলন ‘মধুমালা গীতি’র মোড়ক উন্মোচন

লন্ডন প্রবাসী আব্দুস শহীদের গানের সংকলন ‘মধুমালা গীতি’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক :-

যুক্তরাজ্য প্রবাসী বাউলশিল্পী আব্দুস শহীদের গানের সংকলন ‘মধুমালা গীতি’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর দরগা গেইট শহীদ সুলেমান হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মধুমালা গীতি’ কেবল একটি গীতিসংকলন নয়, এটি বাউল দর্শন, মানবপ্রেম ও আত্মঅন্বেষণের এক সুরেলা দলিল। এই গীতি সংকলনে দেহতত্ত্ব, মরমিয়া প্রেম, গুরু-শিষ্য ভাবনা ও আত্মার মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে গভীরভাবে। আব্দুস শহিদের কণ্ঠে ও কথায় লোকজ জীবনের সহজ ভাষায় প্রকাশ পেয়েছে দর্শনের গভীরতা।

 

বক্তারা আরও জানান, ‘সহজিয়া ও বাউল অন্তপ্রাণ মানুষ বাউল শহীদ। তিনি বাউল গানকে হৃদয় থেকে ধারণ করেন। বাউল জগতের মানুষের জন্য উনার মনে যে অকৃত্রিম টান তা বরাবরই প্রকাশ পেয়েছে। এ ধরেনের মানুষ আমাদের আরো প্রয়োজন। রাধারমণ, দূরবীনশাহ, শাহ আবদুল করিমের রেখে যাওয়া পথের পথিক তিনি। তাঁর কলম থেকে যে কথাগুলো আসবে তা মানুষের হৃদয় স্পর্শ করবে। উনার গানগুলো ছড়িয়ে দিতে হবে।’

 

সংগীতশিল্পী আশরাফুল ইসলাম অনির সঞ্চালনায় ও বাউল সমুজ মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, গীতিকবি চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরি, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, সাংস্কৃতি ব্যক্তিত্ব ও নাট্যজন আমিরুল ইসলাম বাবু, গীতিকবি শাহ নুরজালাল, সংগীতগুরু নিশিকান্ত দাশ, বাউলশিল্পী বিরহী কালা মিয়া, বাউলশিল্পী বিরহী লাল মিয়া, কবি ইসলাম উদ্দিন, গীতিকবি আরশ আলী, বাউল শিল্পী নুর ইসলাম।

 

বক্তারা জানান, ‘যুক্তরাজ্যের বাউল সংগীত প্রেমিদের মধ্যে সুপরিচিত নাম বাউল শহিদ। সদ্য প্রয়াত সাধক খোঁয়াজ মিয়ার হাতেধরে শৈশবে গানের হাতেখড়ি তাঁর। শুধু গান দিয়ে নয় বেহালা ও দোতরা দিয়েও তিনি বাউল গান প্রেমিদের মধ্যে অনন্য জায়গা করে নিয়েছেন।’

মোড়ক উন্মোচন শেষে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউলগানের গবেষক, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় শিল্পী ও সংগীতপ্রেমীরা। মোড়ক উন্মোচন শেষে সাংস্কৃতিক সন্ধ্যা বাউল সংগীত পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet