সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
২০২৫-২৬ সিজনের সেরা একাদশে রয়েছেন যারা

২০২৫-২৬ সিজনের সেরা একাদশে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক: অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল। দুই দশকের খরা কাটিয়ে গানার্সদের এই ঐতিহাসিক মৌসুমের প্রতিফলন ঘটেছে স্পোর্টস অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অপটা’র বর্ষসেরা একাদশেও। মাঠের পারফরম্যান্স ও নিখুঁত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি ২০২৫-২৬ মৌসুমের এই সেরা একাদশে আর্সেনালের ফুটবলারদেরই জয়জয়কার।

শতভাগ ডেটা বিশ্লেষণ করে প্রকাশিত এই একাদশে চ্যাম্পিয়ন আর্সেনাল থেকেই জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন ফুটবলার। তবে পুরো একাদশে সবচেয়ে অনায়াসে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এবারের মৌসুমে থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার রেকর্ড ভেঙে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি পুরো মৌসুমে রেকর্ড ১৩৬টি গোলের সুযোগ তৈরি করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

সেরা একাদশের আক্রমণভাগে ম্যানচেস্টার সিটির হয়ে আলো ছড়িয়েছেন দুই তারকা। সিটির জার্সিতে নিজের প্রথম মৌসুমেই ১২টি অ্যাসিস্ট করেছেন ফরাসি তরুণ রায়ান চেরকি। আর তাঁর সঙ্গী হিসেবে আছেন বরাবরের মতোই বিধ্বংসী রূপ চেনা ও ২৭ গোল করা আর্লিং হালান্দ।

মাঝমাঠে বড় চমক দেখিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। অন্যদিকে লিভারপুলের হয়ে দূরপাল্লার ফ্রি-কিক ও মাঠের বিভিন্ন পজিশনে দারুণ খেলে মাঝমাঠে নিজের জায়গাটি কেড়ে নিয়েছেন ডমিনিক সোবোসলাই।

ডিফেন্ডার: ম্যাথিউস নুনেস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও আদ্রিয়েন ট্রুফার্ট (বোর্নমাউথ)।

মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট) ও ডমিনিক সোবোসলাই (লিভারপুল)।

ফরোয়ার্ড: রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি) ও ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet