হলি সিলেট ডেস্কঃ
৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ বিকাল ০৩.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, এর সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ “এ” দল বনাম নিউজিল্যান্ড “এ” দল এর মধ্যকার ০৩ (তিন) টি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আগামী ০৫-১০ মে/২০২৫ খ্রিঃ পর্যন্ত ও ১৪-১৭ মে/২০২৫ খ্রিঃ পর্যন্ত (এক)টি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে নিরাপত্তামূলক প্রস্তুতি ও সার্বিক সমন্বয় বিষয়ক আলোচনা হয়।

উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর হেড অব সিকিউরিটি ও ঢাকা প্রতিনিধি, র্যাব-৯, অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সিলেট), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট), উপ-পরিচালক আনসার ও ভিডিপি, সিলেট, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট)-এর ভেন্যু ম্যানেজার ও সংশ্লিষ্ট হোটেল গ্র্যান্ড সিলেট-এর হেড অব সিকিউরিটির প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন। খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন