সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
জেলা ক্রীড়া অফিস সিলেটের ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জেলা ক্রীড়া অফিস সিলেটের ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

হলি সিলেট ডেস্কঃ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।  শুক্রবার (৩০ মে) সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ভ্যেনুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য- সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গোল্ডেন বয় খ্যাত ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, স্বনামধন্য ফুটবল কোচ জাহান-ই- আলম নূরী রাহেল, সিলেট জেলা  সোনালী অতীত ফুটবলের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন,  ফুটবল কোচ খালেদ আহমদ, ফুটবল  কোচ সোহেল আহমদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, কোচ সালাউদ্দিন রাজু প্রমুখ। সাফল্যজনকভাবে উক্ত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের  মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet