সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের ৫ দিনের মধ্যকার ক্রিকেট ম্যাচের নিরাপত্তামূলক প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত।

এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের ৫ দিনের মধ্যকার ক্রিকেট ম্যাচের নিরাপত্তামূলক প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত।

হলি সিলেট ডেস্কঃ

জিম্বাবুয়ে  বনাম বাংলাদেশের  (পুরুষ) এর মধ্যকার আগামী ২০-২৪ এপ্রিল/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৫(পাঁচ) দিনের ০১ (এক) টি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে নিরাপত্তামূলক প্রস্তুতি ও সার্বিক সমন্বয় বিষয়ক আলোচনা হয়।

 

 

১৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা এর সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল (পুরুষ) বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (পুরুষ) এর মধ্যকার আগামী ২০-২৪ এপ্রিল/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৫(পাঁচ) দিনের ০১ (এক) টি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে নিরাপত্তামূলক প্রস্তুতি ও সার্বিক সমন্বয় বিষয়ক আলোচনা হয়।

উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর হেড অব সিকিউরিটি ও ঢাকা প্রতিনিধি, র‌্যাব-৯, অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সিলেট), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট), আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট)-এর ভেন্যু ম্যানেজার ও সংশ্লিষ্ট হোটেল গ্র্যান্ড সিলেট-এর হেড অব সিকিউরিটির প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন। খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet