সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গল নির্মাই শিববাড়িতে লক্ষাধিক ভক্তের পদচারণায় মুখরিত

শ্রীমঙ্গল নির্মাই শিববাড়িতে লক্ষাধিক ভক্তের পদচারণায় মুখরিত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শিব চতুর্দশীর পুণ্যলগ্নে ভক্তির আবেশে মুখর হয়ে উঠেছে শ্রীমঙ্গলের নির্মাই শিববাড়ির শ্রীশ্রী বাণেশ্বর মহাদেব মন্দির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামে নির্মাই শিববাড়ির শ্রীশ্রী বাণেশ্বর মহাদেব মন্দিরে ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে আসা লক্ষাধিক ভক্তের ঢল নামে এই ঐতিহ্যবাহী মন্দিরে। ধূপের সুবাস, শঙ্খধ্বনি আর ‘হর হর মহাদেব’ ধ্বনিতে পুরো মন্দির এলাকা যেন পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।
সারাদিনব্যাপী পূজা-অর্চনায় ভক্তরা মহাদেবকে দুধ, জল, বেলপাতা ও ফুল অর্পণের মাধ্যমে পালন করেন শিব চতুর্দশীর বিশেষ আনুষ্ঠানিকতা। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ।

নির্মাই শিববাড়ির স্থায়ী কমিটির সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী জানান, রবিবার থেকেই বহু ভক্ত মন্দির চত্বরে রাত্রিযাপন শুরু করেন। ভোর হতেই দূরদূরান্ত থেকে আগত লক্ষাধিক শিবভক্তের আগমনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ বলেন, সকল পূণ্যার্থী মহাদেবের আশীর্বাদ লাভের আশায় এই পবিত্র উৎসবে অংশ নিয়েছেন। ঘণ্টাধ্বনি আর প্রার্থনার সুরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় পরিবেশ।

এদিকে শিব চতুর্দশী উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বৈদ্য জানান, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভক্তদের এই মহাসমাগমে শংকরসেনা গ্রাম যেন দুই দিনের জন্য রূপ নেয় এক ধর্মীয় মিলনমেলায়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet