সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে পরোয়নাভুক্ত আসামিসহ আটক ২

শ্রীমঙ্গলে পরোয়নাভুক্ত আসামিসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ দুইজন গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীসহ পুলিশের টিম অভিযান চালিয়ে জিআর ৩১৬/২৩(শ্রীঃ) এর ০৩(তিন) বছর সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি শ্রীগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে মো. সালাম মিয়া-কে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই নাহিদুর রহমানসহ পুলিশের অন্য একটি টিম অভিযান চালিয়ে শহরের মিশন রোড এলাকা জিআর ৬৪/২৫ (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামি মো. তাজ মিয়ার ছেলে সুমন মিয়া (২১)-কে গ্রেপ্তার করেন।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet