সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
আদালত থেকে ফেরার পথে বৃদ্ধ অপহৃত: পরিবারের অভিযোগ

আদালত থেকে ফেরার পথে বৃদ্ধ অপহৃত: পরিবারের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি; আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছেন খুরশিদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার আদালতে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার সময় হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে সিএনজি অটোরিকশায় করে অপহরণ করা হয় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

অপহৃত খুরশিদ আলীর ভাতিজা আদিল জানান, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার সময় হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। ওই সময় তিনি (আদিল) ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অপহৃতের পরিবারের সদস্যরা জানান, “আমরা প্রশাসনের কাছে দ্রুত খোঁজ পাওয়ার দাবি জানাই। তাকে যেন দ্রুত উদ্ধার করা হয়—এটাই আমাদের আকুতি।”

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।”

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet