সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে আহত শঙ্খচিল উদ্ধার

শ্রীমঙ্গলে আহত শঙ্খচিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
ঝড়ের তাণ্ডবে একটি শঙ্খচিল পাখি গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।
শুক্রবার (৬ জুন) সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বৈরাগী পান পুঞ্জিতে
স্থানীয় বাসিন্দারা এই শিকারি পাখিটির করুণ অবস্থা লক্ষ্য করেন।
এসময় বৈরাগী পান পুঞ্জির মন্ত্রী দ্রুত এগিয়ে এসে পাখিটিকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নিজের বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করেন। পরিবেশ ও বন্যপ্রাণীর প্রতি দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, তিনি তার পুত্রের মাধ্যমে শঙ্খচিলটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এ পাঠিয়ে দেন।

ফাউন্ডেশনে পৌঁছানোর পর প্রতিষ্ঠানের পরিচালক সজল দেব এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব পাখিটিকে চিকিৎসা দেন। তারা জানান, শঙ্খচিলটির ডানায় আঘাত রয়েছে তবে চিকিৎসার মাধ্যমে এটি দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে পাখিটিকে শ্রীমঙ্গল বন বিভাগে হস্তান্তর করা হয়, যেখানে পর্যবেক্ষণের পর প্রকৃতিতে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে সজল দেব বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।”
স্থানীয় সচেতন নাগরিকরা মন্ত্রীর এই মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন এবং মনে করছেন, এমন ঘটনা প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet