সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
কমলগঞ্জে আলোচিত দুই ভাতিজি হত্যাকান্ডের প্রধান আসামি চাচা গ্রেপ্তার

কমলগঞ্জে আলোচিত দুই ভাতিজি হত্যাকান্ডের প্রধান আসামি চাচা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজি খুনের ঘটনায় চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাচার হাতে দুই ভাতিজি খুনের ঘটনা স্থানীয়দের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যভাগ থেকে ঘাতক মাসুক মিয়াকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার ভাই আবু মিয়ার মেয়ে মমাছুমা (২৫) শারমিন আক্তার (২৭) ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় নিহতদের মা গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, নিহতদের পরিবারের করা হত্যা মামলার মূল আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet