সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে কৃষকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শ্রীমঙ্গলে কৃষকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা কৃষকদলের আয়োজনে পৌর এলাকার শ্যামলী (আউট সিগন্যাল) এলাকায় কম্বল বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু। এসময় প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, এই শীতে কোন মানুষ যেনো শীতে কষ্ট ভোগ করতে না হয় তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভা এলাকার ৯ টি ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকার সকল শীতবস্ত্র বিতরণ করা হবে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. তাজু মিয়া প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet