সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে অবৈধ জাল জব্দ

শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে অবৈধ জাল জব্দ

হলিসিলেট ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাছ ধরার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইউসুফ হাইল হাওরে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ জাল জব্দ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কতৃক অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় অভিযানে ২০টি চায়না দুয়ারী রিং জাল ও ২ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে হাওর এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইউসুফ জানান, অভিযানে জব্দকৃত প্রায় ৭৫ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet