সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে ট্রাকচারের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাাণ শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রাকচারের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাাণ শ্রমিকের মৃত্যু

হলিসিলেট ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ঘরের ট্রাকচার ফিটিং করার সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামীম মিয়া (২০) । সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লুফতা মিয়ার ছেলে। শামীম শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানার বাড়িতে থাকতো। সে আজই প্রথম নির্মাণ শ্রমিকের হেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিল ববলে জানা যায়।
স্থানীয়রা জানান, জামসি গ্রামের এক প্রবাসীর নির্মাণাধীন ঘরের ট্রাকচার ফিটিং করা হচ্ছিল। এসময় অসাবধানতায় ঘরের উপরে থাকা পল্লিবিদ্যুতের মেইন লাইনের সাথে জড়িয়ে গুরুতর আহত হয় শামীম। সেখান থেকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet