সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার ঈদ পুনর্মিলনী

শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার ঈদ পুনর্মিলনী

হলিসিলেট ডেস্ক:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তালামীয শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক শায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা আবুল কাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্টানে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
সভাপতির বক্তব্যে মো. নাজমুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও সাংগঠনিক বন্ধনকে দৃঢ় করার এক অনন্য সুযোগ। তালামীযের মতো সংগঠনের মাধ্যমে যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে।”
জেলা তালামীযের অফিস সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী বলেন, “আমাদের নতুন প্রজন্মকে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet