সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে চোরাই চা পাতা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৩

শ্রীমঙ্গলে চোরাই চা পাতা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই চা পাতাসহ সজীব খান (২৩) ও এজাহারভুক্ত আসামি পিন্টু কুর্মী (৫০), আখাউড়া ইমিগ্রেশন পুলিশ কতৃক আটক হওয়া ইউপি সদস্য পিয়াস দাশ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই সুজন তালুকদারসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৫১/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামি পিন্টু মাদ্রাজী কুর্মী (৫০),কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত পিন্টু উপজেলার উদনাছড়া চা বাগান এলাকার মৃত আনন্দ মাদ্রাজী কুর্মীর ছেলে।
অপর এক অভিযানে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম উপজেলার লাখাইছড়া চা বাগান এলাকা থেকে ২৪০ কেজি চাপাতাসহ সজীব খান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সজীব খান সিন্দুরখান ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আব্দুল আওয়াল এর ছেলে।
এসআই সজীব চৌধুরী জানান, চোরাই চা পাতা বুঝাই করে সিএনজি অটোরিক্সা যোগে পাচারের সময় বাগানের পাহারাদার আটক করেন। পরে চা পাতাসহ সজীব খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় এজাহারভুক্ত আসামি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য পিয়াস দাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet