সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
বিএনপি সরকারের আমলে সারের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষক প্রাণ দিয়েছে: উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

বিএনপি সরকারের আমলে সারের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষক প্রাণ দিয়েছে: উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের আমলে সারের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষক গুলি খেয়ে মারা গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সারের জন্য কৃষকরা আন্দোলন করতে হচ্ছেনা। সার ও বীজ কুষকের বাড়ি বাড়ি পৌছে যাচ্ছে।
রোববার (৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার ৫ হাজার ১২০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এসব কথা বলেন, এসময় তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই ¯েøাগান আজকের নয়, পাটের দাম যখন কমে গেল আমরা তখন আন্দোলন সংগ্রাম করে ছিলাম। পাটের দাম কমার কারণে। মাননীয় প্রধানমন্ত্রী বার বার বিভিন্ন জায়গায় বলতেন যে, পাটের দাম কমা মানেই আমাদের কপালে কোড়াল মারা। এক সময় এই পাট সোনালী আঁশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত ছিল। তিনি আরও বলেন, এখন কার্তিক মাস যাচ্ছে, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ ধানে ভরা মাঠ। যদি প্রাকৃতিক কোন দুর্যোগ না হয়, কৃষকের মুখে হাসি ফুটবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে হাইব্রিড বোরো, গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালিন পেঁয়াজ ও মুগ আবাদ বৃদ্ধির লক্ষে প্রনোদণা কর্মসূচির আওতায় ৬ হাজার ১২০জন প্রন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিরতণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet