সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমদ, কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান সহিদ, সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আওয়অমী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংবর্ধনা দেন।

তিনি এ্যাঙ্গোলার লুয়ান্ডায় সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৭তম অ্যাসেম্বলিতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শেষে দেশে ফেরেন। এছাড়াও সদ্য ঘোষিত আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের গণমানুষের নেতা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে গণসংবর্ধনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet